Showing posts with label দুর্ঘটনা. Show all posts
Showing posts with label দুর্ঘটনা. Show all posts

Wednesday, June 17, 2020

সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - বিডি নিউজ বাজার

সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - বিডি নিউজ বাজার


সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - 

সিরাজগঞ্জে বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করলেও বিকাল পর্যন্ত তার নাম পরিচয় জানাতে পারেনি।

জানা গেছে, শহরের নতুন ভাঙ্গাবাড়িতে এক স্কুল শিক্ষকের বহুতল ভবনের ছাদকার্নিশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎ“র ৩৩ হাজার কেভি তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসি বিদ্যুতের তারে মৃতদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মৃত যুবকটি চুরি করতে এসে মৃত্যুর শিকার হয়েছে।

এদিকে সাধারণ মানুষের প্রশ্ন ভবনের মালিক কিভাবে এমন ভবন তৈরী করলেন। আর ভবনে চোর প্রবেশ করলই বা কেমনে এবং বাড়ির ছাসংলগ্ন ৩৩ হাজর কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকলেও কি করে দেয়াল ও কার্ণিশে উঠলো চোর।

ভবনের মালিক ও শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অচিন্ত কুমার মন্ডল জানান, কিভাবে চোর বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছিনা। তার বাড়ি নির্মাণের সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন আছে বিষয়টি বিদ্যুৎ বিভাগের সাথে পরামর্শ করেছিলেন কিনা এমন প্রশ্নের তিনি নাম প্রকাশ না করে বলেন কারো সাথে/ম্যানেজ করেই তিনি বাড়ি করেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন জানান, বিষয়টি বিদ্যুৎ বিভাগ ভালো বলতে পারবে। পুলিশ লাশ উদ্ধার করেছে তবে যুবকের নাম পরিচয় জানতে পারিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মতে সম্ভবত যুবকটি চোর। তার পুরো নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। নামপরিচয়ের সন্ধানের চেষ্টা চলছে।
কামারখন্দে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কামারখন্দে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কামারখন্দে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার তালুকদার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হটিকুমরুলগামী ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তুলা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু এবং আহত হয় আরও তিন জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।

Friday, May 29, 2020

গত ২৪ ঘন্টায় বাংলাদেশের নতুন মৃতের সংখ্যা ২৩ - বিডি নিউজ বাজার

গত ২৪ ঘন্টায় বাংলাদেশের নতুন মৃতের সংখ্যা ২৩ - বিডি নিউজ বাজার

আবারও রেকর্ড সংখ্যক মৃত্যু এবং সনাক্ত শনাক্ত হল
নতুন শনাক্ত: ২৫২৩
মোট শনাক্ত:৪২৮৪৪
নতুন মৃত্যু:২৩
মোট মৃত্যু:৫৮২
নতুন সুস্থ্য: ৫৯০
মোট সুস্থ্য: ৯০১৫