Monday, November 16, 2020

সিংড়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীর সরকারী অনুমতি চান ডাঃ কারিমুন

সিংড়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীর সরকারী অনুমতি চান ডাঃ কারিমুন

সিংড়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীর সরকারী অনুমতি চান ডাঃ কারিমুন

সৌরভ সোহরাব,
মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীর সরকারী অনুমতি চান নাটোরের সিংড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সহকারী গণিত শিক্ষক ও হোমিও প্যাথিক চিকিৎসক ডাঃ কারিমুন নেছা। ডাঃ কারিমুন নেছা ২০১০ সালে বাংলাদেশ হোমিও প্যাথিক মেডিক্যাল কলেজ, ঢাকা থেকে ৪ বছর মেয়াদী এমবিবিএস এর সমমান ডিগ্রি পাশ করে শিক্ষকতার পাশাপাশি হোমিও চিকিৎসা সেবায় কর্মরত আছেন। চলতি বছরে করোনা মহামারীর প্রথম সংক্রমণের সময়ে এই ভাইরাস নিয়ে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই ডাঃ কারিমুন নেছা পর্যাপ্ত যন্ত্রপাতী ও ল্যাব ছাড়াই নিজ বাসায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে মহাত্মা হ্যানিমনের হোমিও প্যাথিকের সুত্র অনুসারে গবেষণা শুরু করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধের সুত্র খুঁজে পান। নিজ স্বামী ও ছেলে মেয়েদের করোনা ভাইরাসের উপর্সগ নমুনা নিয়ে পরিবারের ওই ৩ জনের শরীরে পরীক্ষামুলক প্রয়োগ করে তিনি সফল হন। ডাঃ কারিমুন নেছার দাবি সরকারী অনুমতি পেলে এবং প্রয়োজনীয় ল্যাব পেলে ইনজেকশনের ঝামেলা ছাড়াই র্নিদিষ্ট পরিমান মুখে খাওয়ার ভ্যাকসিন তৈরীতে তিনি সফল হবেন।
এবিষয়ে জানতে চাইলে ডাঃ কারিমুন নেছা বলেন, গত র্মাচ মাসে করোনা ভাইরাসের প্রথম পর্যায়ে যখন আমাদের দেশে মহামারীর রুপ নেয় তখন ভাবি মানবজাতীর এই মহাবিপদের সময় মানুষের কল্যাণে কিছু করা দরকার। তাই আমার চিকিৎসা শাস্ত্রে মহাত্মা হ্যানিমনের সুত্র অনুসরন করে গবেষণা শুরু করি। আমার ক্ষুদ্র গবেষণায় আমি সফল হই। কিন্তু পরীক্ষামুলক ভাবে কোন করোনা রুগি খুঁজে পাচ্ছিলাম না। যার উপর এটা ব্যবহার করবো। এর মধ্যে গত র্মাচের ৪/৫ তারিখে আমার স্বামীর সর্দি কাশি ও গলাব্যথা সহ করোনা ভাইরাসের নানা উপর্সগ দেখা দেয়। আমি তার শরীর থেকে ঘাম সংগ্রহ করে ভ্যাকসিন তৈরী করি এবং স্বামীর শরীরে অতি সাবধানে তা প্রয়োগ করি। অল্প দিনেই আমার স্বামী সুস্থ হয়ে উঠেন। এর পর আমার নিজের এবং আমার ছেলে সোহান(১৪) ও মেয়ে সাদিকার(১২) একই উপসর্গ দেখা দিলে আমার ও তাদের উপরও এই ভ্যাকসিন প্রয়োগ করি। আমরা সবাই অল্প দিনের মধ্যেই সুস্থ্য হয়ে উঠি। কিছুদিন পর অভিভাবকের অনুমতি নিয়ে  ৮/১০ বছর বয়সী আমার ২ ছাত্রের সুস্থ্য শরীরে  এই ভ্যাকসিন প্রয়োগ করলে সামান্য জ্বর জ্বর,শরীর ব্যথা,অরুচির মধ্য দিয়ে সুপ্ত থেকে প্রকাশকাল পার হয়ে তারা ২জনই এখন সুস্থ্য আছে। আমি এখানেও  সফল হই। আমি আশাবাদী অনুকুল পরিবেশে সুস্থ্য শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করলে আকশ্মিক মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে ইনশা আাল্লাহ। তাই সরকারী অনুমতি ও সুযোগ সুবিধা  পেলে ইনজেকশনের ঝামেলা ছাড়াই নির্দিষ্ট মাত্রায় মুখে সেবন করার আমার এই আবিষ্কৃত ভ্যাকসিন মানবকল্যাণে ব্যবহারের সর্বজনিন স্বীকৃকি পাবে বলে আমি বিশ্বাস করি।।
সৌরভ সোহরাব,
সিংড়া,নাটোর।
০১৭১৩৭৩১০৬৭

Wednesday, June 17, 2020

 সেই পাটকল শ্রমিকনেতা তাজুল ও ‘প্রেম পুরাণ

সেই পাটকল শ্রমিকনেতা তাজুল ও ‘প্রেম পুরাণ

‘ঢাকা থেকে আসছেন? ওখানকার খবর কী আজকাল? মানুষ ভালোবাসতে শিখেছে?’
রাতের অন্ধকার চিরে লম্বা লেজওয়ালা দানবের মতো ছুটে চলেছে একটি ট্রেন। ট্রেনের ভেতরে ইন করা শার্ট, কোট, টাই পরে চা–বিস্কুট খাচ্ছেন মনোজ প্রামাণিক। ট্রেন একটা স্টেশনে থামল। বটগাছের নিচে বসে ছিল একটা লোক। তিনিই কড়া গলায় ঢাকার ট্রেন থেকে নামা আগন্তুক মনোজের দিকে ছুড়ে দিলেন ওপরের প্রশ্ন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’–এর ট্রেলারের শুরুতেই দেখা মিলবে এমন একটি দৃশ্য। 
ঢাকা থেকে আসছেন? ওখানকার খবর কী আজকাল? মানুষ ভালোবাসতে শিখেছে?’
রাতের অন্ধকার চিরে লম্বা লেজওয়ালা দানবের মতো ছুটে চলেছে একটি ট্রেন। ট্রেনের ভেতরে ইন করা শার্ট, কোট, টাই পরে চা–বিস্কুট খাচ্ছেন মনোজ প্রামাণিক। ট্রেন একটা স্টেশনে থামল। বটগাছের নিচে বসে ছিল একটা লোক। তিনিই কড়া গলায় ঢাকার ট্রেন থেকে নামা আগন্তুক মনোজের দিকে ছুড়ে দিলেন ওপরের প্রশ্ন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’–এর ট্রেলারের শুরুতেই দেখা মিলবে এমন একটি দৃশ্য।
নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইমের বিলে ১৫% ভ্যাট দিতে হবে

নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইমের বিলে ১৫% ভ্যাট দিতে হবে

অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর বিলের বিপরীতে এখন থেকে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দিতে হবে। এ ভ্যাট আগে থেকেই ছিল। তবে তা আদায় হতো না। এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ব্যাংকগুলোকে চিঠি দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।   কোনো কোনো ইতিমধ্যে ক্রেডিট কার্ড গ্রাহককে চিঠি দিয়ে ভ্যাট আদায়ের বিষয়টি জানিয়েছে। ফলে এখন থেকে গ্রাহককে ভ্যাট দিতেই হবে।
নেটফ্লিক্সের সর্বনিম্ন গ্রাহক ফি মাসে ৮ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬৮০ টাকা (৮৫ টাকা ডলার ধরে)। এর ওপর ভ্যাট দিতে হবে ১০২ টাকা।
বেসরকারি ব্যাংক সূত্র জানায়, বিদেশ থেকে এ ধরনের একটি সেবার তালিকা তারা করেছে। যেসব সেবার বিপরীতে ভ্যাট কাটা হবে। এর মধ্যে জনপ্রিয় সেবার মধ্যে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, টিকটক, গুগলমিট, জুম, স্কাইপি, স্ল্যাক ইত্যাদি।
মূলত অনলাইনে অর্থ ব্যয় করে এ ধরনের যেকোনো সেবার ক্ষেত্রেই ভ্যাট দিতে হবে। এ তালিকায় রয়েছে বিদেশি পত্রিকাও।
জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূসক) থেকে ১১ জুন বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দিয়ে বলা হয়, অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেলের বিপরীতে বৈদেশিক মুদ্রায় সাবস্ক্রিপশন বা গ্রাহক হওয়ার ফি পরিশোধ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে এ অর্থ দেওয়া হয়। মূল্য সংযোজন কর আইন-২০১২ অনুযায়ী এটি মূসক আদায়যোগ্য সেবা।
চিঠিতে এ খাত থেকে কোনো রাজস্ব পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়।
এর আগে ২০১৯ সালের ২২ জানুয়ারি এনবিআর ভৌগোলিক সীমানার বাইরে থেকে সেবা দেওয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারের কোষাগারে জমা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। এতে বলা হয়েছিল, কোনো ব্যাংক এ খাত থেকে ভ্যাট আদায় করছে না বলে তাদের জানানো হয়েছে।
চিঠিতে রয়্যালটি, বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সেবা, ফেসবুক, ইউটিউবের মতো মাধ্যমে বিজ্ঞাপন দেওয়াকে উল্লেখ করা হয়।
২০১৯ সালের ৩ মার্চ চিঠিটি সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
 করোনা ফিরে আসায় বেইজিংয়ে হাজারো ফ্লাইট বাতিল, স্কুল ফের বন্ধ

করোনা ফিরে আসায় বেইজিংয়ে হাজারো ফ্লাইট বাতিল, স্কুল ফের বন্ধ

চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সংক্রমণ ঠেকাতে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ফের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বেইজিংয়ের কর্তৃপক্ষ আজ নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। নতুন করে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বেইজিং থেকে বাইরে না যাওয়ার জন্য শহরের অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনার উৎপত্তিস্থল চীন। দেশটি আগেই করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনার দাবি করে। এখন দেশটিতে আবার করোনার সংক্রমণ দেখা যাচ্ছে। এতে চীন দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঢেউয়ের আশঙ্কা করছে।
চীন নতুন করে করোনার সংক্রমণ ছড়ানোর উৎস বেইজিংয়ের খাদ্যের একটি পাইকারি বাজার বলে ধারণা করা হচ্ছে। বেইজিংয়ে ভাইরাসের এই গুচ্ছ সংক্রমণে থাকা হাজারো মানুষকে পরীক্ষা করা হচ্ছে।
করোনার বিস্তার ঠেকাতে বেইজিংয়ের প্রায় ৩০টি আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে আজ সকালে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করেছে বেইজিংয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেইজিংয়ের মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেইজিং থেকে যারা এর মধ্যে অন্য প্রদেশে গেছে, তাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
প্রথম দফার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর বেইজিংয়ের বেশির ভাগ স্কুল খোলা হয়। এখন তা ফের বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে।
বেইজিং সিটির এক মুখপাত্র বলেন, রাজধানীর পরিস্থিতি খারাপ।
বেলকুচিতে আ’লীগের দু’গ্রুপে পাল্টাপাল্টি মামলা, লতিফ বিশ্বাস সহ ২৭০ নেতাকর্মী আসামী - বিডি নিউজ বাজার

বেলকুচিতে আ’লীগের দু’গ্রুপে পাল্টাপাল্টি মামলা, লতিফ বিশ্বাস সহ ২৭০ নেতাকর্মী আসামী - বিডি নিউজ বাজার

বেলকুচিতে আ’লীগের দু’গ্রুপে পাল্টাপাল্টি মামলা,
লতিফ বিশ্বাস সহ ২৭০ নেতাকর্মী আসামী
--------------
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার ১২দিন পর পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, তার ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর লাজুক বিশ্বাস এবং বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরমান হোসেনসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে প্রায় ২৭০জনকে আসামী করা হয়েছে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বুধবার মামলা দুটি দায়ের করা হয়। তদন্ত চলছে, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিলম্বে মামলা দায়েরের প্রসঙ্গে ওসি বলেন, অভিযোগ পাওয়ার পরই মামলা দায়ের করা হয়েছে।

বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক সরকার বাদী হয়ে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, তার ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর লাজুক বিশ্বাস, ভাতিজা নান্নু বিশ্বাস ও পৌর কাউন্সিলর যুবদল নেতা আলম প্রমানিকসহ ৬৬ জনের নাম উল্লেখ এবং ১২০ থেকে ১৪০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

অপরদিকে, সাবেক মন্ত্রীর ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর লাজুক বিশ্বাস বাদী হয়ে দায়ের করা মামলায় বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরমান হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদসহ ২৮জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

প্রসঙ্গত, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জোকনালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী শিক্ষিকা উম্মে জহুরার একটি পরিত্যক্ত পুকুর নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলামের দ্বন্ধ চলছে। বিষয়টি নিয়ে ৬জুন বিকেলে জোকনালা বাজারে শালিস ডাকা হয়। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগেই রফিকুল ইসলামের পক্ষে উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে শতাধিক লোকজন সেখানে হাজির হন। শালিস শুরুতে বিলম্ব হওয়ায় তারা প্রায় অর্ধশত মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পথে সগুনা চৌরাস্তা মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে শিক্ষিকার পক্ষে তার নিকট আত্মীয় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে মোটরসাইকেল ও ট্রাকে যাবার পথে শতাধিক লোকজন সেখানে মুখোমুখি হয়। এসময় উভয়পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে লতিফ বিশ্বাসের পক্ষের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ গুলিবিদ্ধ হন এবং তার পেটে খুড় দিয়ে জখম করা হয়। পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হন। অপরপক্ষে, যুবলীগ নেতা রেজা গ্রুপের যুবলীগের কর্মী নাজমুলসহ বেশ কয়েকজন আহত হয়। এসময় উভয়পক্ষের অন্তত: ৪০টি মটরসাইকেল, একটি মাইক্রোবাস ও ট্রাক ভাংচুর করা হয়। এ ঘটনার পর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস এবং বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা একে অপরকে দায়ী করেছিলেন।
শাহজাদপুরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২ - বিডি নিউজ বাজার

শাহজাদপুরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২ - বিডি নিউজ বাজার



শাহজাদপুরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২

------------------
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের লালু সরকার (৫২) ও একই এলাকার রামপুর গ্রামের মাসুদ রানা (৪৮)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি'র) ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ সুপার হাসিবুল আলমের (বিপিএম) নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই ইয়াছিন আরাফাত ও এসআই নাজমুল হকসহ এক দল পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করে।

এ সময় তারা ঢাকা ও বগুড়াগামী পরিবহনে চাঁদা আদায় করছিলেন। তাদের কাছ থেকে ১ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - বিডি নিউজ বাজার

সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - বিডি নিউজ বাজার


সিরাজগঞ্জে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - 

সিরাজগঞ্জে বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করলেও বিকাল পর্যন্ত তার নাম পরিচয় জানাতে পারেনি।

জানা গেছে, শহরের নতুন ভাঙ্গাবাড়িতে এক স্কুল শিক্ষকের বহুতল ভবনের ছাদকার্নিশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎ“র ৩৩ হাজার কেভি তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসি বিদ্যুতের তারে মৃতদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মৃত যুবকটি চুরি করতে এসে মৃত্যুর শিকার হয়েছে।

এদিকে সাধারণ মানুষের প্রশ্ন ভবনের মালিক কিভাবে এমন ভবন তৈরী করলেন। আর ভবনে চোর প্রবেশ করলই বা কেমনে এবং বাড়ির ছাসংলগ্ন ৩৩ হাজর কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকলেও কি করে দেয়াল ও কার্ণিশে উঠলো চোর।

ভবনের মালিক ও শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অচিন্ত কুমার মন্ডল জানান, কিভাবে চোর বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছিনা। তার বাড়ি নির্মাণের সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন আছে বিষয়টি বিদ্যুৎ বিভাগের সাথে পরামর্শ করেছিলেন কিনা এমন প্রশ্নের তিনি নাম প্রকাশ না করে বলেন কারো সাথে/ম্যানেজ করেই তিনি বাড়ি করেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন জানান, বিষয়টি বিদ্যুৎ বিভাগ ভালো বলতে পারবে। পুলিশ লাশ উদ্ধার করেছে তবে যুবকের নাম পরিচয় জানতে পারিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মতে সম্ভবত যুবকটি চোর। তার পুরো নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। নামপরিচয়ের সন্ধানের চেষ্টা চলছে।