‘ঢাকা থেকে আসছেন? ওখানকার খবর কী আজকাল? মানুষ ভালোবাসতে শিখেছে?’
রাতের অন্ধকার চিরে লম্বা লেজওয়ালা দানবের মতো ছুটে চলেছে একটি ট্রেন। ট্রেনের ভেতরে ইন করা শার্ট, কোট, টাই পরে চা–বিস্কুট খাচ্ছেন মনোজ প্রামাণিক। ট্রেন একটা স্টেশনে থামল। বটগাছের নিচে বসে ছিল একটা লোক। তিনিই কড়া গলায় ঢাকার ট্রেন থেকে নামা আগন্তুক মনোজের দিকে ছুড়ে দিলেন ওপরের প্রশ্ন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’–এর ট্রেলারের শুরুতেই দেখা মিলবে এমন একটি দৃশ্য।
ঢাকা থেকে আসছেন? ওখানকার খবর কী আজকাল? মানুষ ভালোবাসতে শিখেছে?’
রাতের অন্ধকার চিরে লম্বা লেজওয়ালা দানবের মতো ছুটে চলেছে একটি ট্রেন। ট্রেনের ভেতরে ইন করা শার্ট, কোট, টাই পরে চা–বিস্কুট খাচ্ছেন মনোজ প্রামাণিক। ট্রেন একটা স্টেশনে থামল। বটগাছের নিচে বসে ছিল একটা লোক। তিনিই কড়া গলায় ঢাকার ট্রেন থেকে নামা আগন্তুক মনোজের দিকে ছুড়ে দিলেন ওপরের প্রশ্ন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’–এর ট্রেলারের শুরুতেই দেখা মিলবে এমন একটি দৃশ্য।
জাহীদ গগন পরিচালিত, আরিফ সনেট প্রযোজিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, অশোক ব্যাপারী, পঙ্কজ মজুমদার, আরমান পারভেজ মুরাদ। শুটিং হয়েছে কুষ্টিয়া, পাবনা আর ঢাকায়। ১৯৮৬ সালে এরশাদ আমলে হত্যা করা, আদমজী পাটকলের শ্রমিকনেতা তাজুল ইসলামের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই ছবির মূল চরিত্র তাজুল। প্রযোজক জানালেন, ৩৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির শুটিং হয়েছে প্রায় এক বছর ধরে। আয়োজনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চেয়ে কোনো অংশে কমতি ছিল না। শুটিংয়ের আগে নিয়ম করে ক্যামেরা রিহার্সেলও হয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি ছবিটির কাজ শেষ হওয়ার পর এই ছবি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সম্মাননা নিয়ে আসে। সেগুলোর ভেতর কুয়ালালামপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য। কিছুদিন পর বাংলাদেশের দর্শক ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন বলেও জানালেন এই প্রযোজক।